Skip to content
সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট লঞ্চ অ্যাক্টিভেশনে ইউবিএল হোম কেয়ার মার্কেটিং ডিরেক্টর নুরুল মনোয়ারের সঙ্গে জামাল ভূঁইয়া

সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট: আসল সাদার অভিজ্ঞতা

Published:

বাংলাদেশিদের কাছে সাদা রঙের রয়েছে এক বিশেষ আবেদন। স্কুল ইউনিফর্ম থেকে দৈনন্দিন পোশাক, অফিসের পরিধান, উৎসব কিংবা সাংস্কৃতিক আয়োজন, সব ক্ষেত্রেই সাদা রঙের জনপ্রিয়তা আলাদা। সতেজতা, আভিজাত্য ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে সাদা পোশাক বহু মানুষের পছন্দের তালিকার শীর্ষে। তবে এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিচিত দুশ্চিন্তা, সাদা কাপড়কে দীর্ঘদিন ধরে সত্যিকারের উজ্জ্বল সাদা রাখা।

মানুষের এই দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখেই সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট নিয়ে আসে সার্ফ এক্সেল। সাদা পোশাকের উজ্জ্বলতা ও সৌন্দর্য দীর্ঘদিন ধরে বজায় রাখতে সাহায্য করার জন্য, বিশেষভাবে তৈরি একটি ফ্যাব্রিক সল্যুশন। ২০২৬ সালের এপ্রিলে লঞ্চ হওয়া এই পণ্যটি এ বছর ইউনিলিভার বাংলাদেশের হোম কেয়ার পোর্টফোলিওর অন্যতম বড় ইনোভেশন। শক্তিশালী প্রোডাক্ট ইনোভেশন, কনজিউমার ইনসাইট এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে প্রাসঙ্গিক স্টোরিটেলিং, সবকিছুরই সমন্বয় ঘটেছে এতে।

বাস্তব প্রয়োজন থেকে জন্ম নেওয়া ইনোভেশন

সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট-এর ভাবনার শুরু একটি সহজ সত্য থেকে, মানুষ কোনো দ্বিধা ছাড়াই সাদা পোশাক পরতে চায়। স্কুলের জন্য ঝকঝকে সাদা শার্ট, কর্মক্ষেত্রের পরিচ্ছন্ন পোশাক কিংবা বিশেষ উপলক্ষের সাদা পাঞ্জাবি বা শাড়ি: সাদা রঙের সঙ্গে জড়িয়ে আছে আলাদা এক অনুভূতি। এটি যত্ন, পরিচ্ছন্নতা, উদযাপন এবং আত্মবিশ্বাসের প্রতীক। একই সঙ্গে সাদা পোশাক নিয়েই দুশ্চিন্তাও থাকে সবচেয়ে বেশি, কারণ দাগ, মলিনতা কিংবা উজ্জ্বলতা হারানোর বিষয়টি সাদায় অনেক বেশি চোখে পড়ে।

এই চ্যালেঞ্জের সমাধান হিসেবেই তৈরি হয়েছে সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট। সাদা পোশাকের জন্য বিশেষভাবে তৈরি এই সল্যুশন কনজিউমারদের সাদার সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করে, আর পোশাকের আসল সাদা ধরে রাখা নিয়ে দেয় আরও বেশি আত্মবিশ্বাস।

বিভিন্ন বাজারে সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট-এর ব্র্যান্ডিং

বাজারজুড়ে ‘হোয়াইট ওয়েভ’

সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইটকে কনজিউমারদের কাছে পরিচয় করিয়ে দিতে, ব্র্যান্ডটি এমন একটি লঞ্চ আয়োজন করে যা পণ্যের বিশেষত্ব ও নতুনত্বকে সফলভাবে তুলে ধরে। শক্তিশালী ভিজিবিলিটি, জোরালো রিটেইল প্রেজেন্স এবং ব্যাপক কনজিউমার এনগেজমেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন বাজারে নতুন পণ্যটিকে তুলে ধরা হয়।

জেনারেল ট্রেড ও মডার্ন ট্রেড, দুই ক্ষেত্রেই নজরকাড়া ও স্বতন্ত্র ব্র্যান্ডিং নিয়ে হাজির হয় সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট। আউটলেট ভিজিবিলিটি থেকে ইন-স্টোর কমিউনিকেশন, পুরো লঞ্চটি এমনভাবে ডিজাইন করা হয়, যেন নতুন পণ্যটি সহজেই সবার নজর কাড়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের উপস্থিতি জানান দেয়। দেশজুড়ে ১৬,৫০০ সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট অ্যাম্বাসেডর বাজারে ছড়িয়ে দেন ‘হোয়াইট ওয়েভ’, যা শপার, রিটেইলার এবং ফ্রন্টলাইন টিমগুলোর মধ্যে তৈরি করে নতুন উদ্দীপনা।

ইউনিমার্ট ও স্বপ্নসহ দেশের শীর্ষস্থানীয় মডার্ন ট্রেড আউটলেটগুলোতে আকর্ষণীয় ভিজিবিলিটির মাধ্যমে লঞ্চটি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে। ইনোভেটিভ ব্র্যান্ডিং, সাদাকে কেন্দ্র করে নানা এনগেজমেন্ট এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি, সব মিলিয়ে শুরু থেকেই শক্তিশালী মোমেন্টাম তৈরি করে সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট।

‘আসল সাদায় বৈশাখ’ অ্যাক্টিভেশনের একটি মুহূর্ত

আসল সাদায় বৈশাখ

ইউনিলিভার বিশ্বাস করে, মানুষের প্রিয় ব্র্যান্ডগুলোকে দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মুহূর্তগুলোর সঙ্গে এমনভাবে যুক্ত করা প্রয়োজন, যাতে শুধু ব্র্যান্ডের ভিজিবিলিটিই নয়, মানুষের জীবনে তার প্রাসঙ্গিকতাও বাড়ে। সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট-এর ক্ষেত্রেও পহেলা বৈশাখ তৈরি করে এমনই একটি শক্তিশালী সাংস্কৃতিক সংযোগ, যে সময়ে সাদা হয়ে ওঠে উৎসবের সবচেয়ে প্রিয় রঙগুলোর একটি।

‘আসল সাদায় বৈশাখ’ ক্যাম্পেইনের মাধ্যমে সার্ফ এক্সেল সবাইকে আহ্বান জানায় চিরচেনা দ্বিধা ছাড়াই আসল সাদায় বৈশাখ উদযাপন করতে। ভাবনাটি ছিল সহজ, সময়োপযোগী এবং আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বৈশাখের আবহের সঙ্গে সাদা রঙের সম্পর্ক অবিচ্ছেদ্য, আর সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট-এর সঙ্গে সেই সাদা পোশাক পরা যায় আরও বেশি আত্মবিশ্বাসে। ক্যাম্পেইনটির পারফরম্যান্সেও এর প্রতিফলন দেখা যায়, এটি অর্জন করে ১৬৭ মিলিয়ন রিচ এবং ১.৫ গুণ এনগেজমেন্ট।

‘আসল সাদায় ঈদ’ অ্যাক্টিভেশনের একটি মুহূর্ত

‘আসল সাদায় ঈদ’-কে প্রাণবন্ত করে তোলা

ঈদকে সামনে রেখে সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট উজ্জ্বল সাদার প্রতিশ্রুতিকে শুধু কাপড় ধোয়ার অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়ে যায় ফ্যাশনের জগতেও। ‘আসল সাদায় ঈদ’ ক্যাম্পেইনে ফেব্রিলাইফের সঙ্গে এ ধরনের ব্যতিক্রমধর্মী একটি সহযোগিতার মাধ্যমে ব্র্যান্ডটি তৈরি করে এক্সক্লুসিভ সাদা ঈদ কালেকশন। এর মাধ্যমে সাদা পোশাক পরার আত্মবিশ্বাসকে যুক্ত করা হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের সঙ্গে। এই পার্টনারশিপ কনজিউমারদের এক্সপার্ট হোয়াইট-এর অভিজ্ঞতা নেওয়ার নতুন একটি সুযোগ করে দেয়, যেখানে পণ্যের মূল প্রতিশ্রুতি ঈদের ফ্যাশন ও সংস্কৃতির সঙ্গে অর্থবহ এক বন্ধনে রূপ নেয়।

ডিজিটাল প্ল্যাটফর্মেও ক্যাম্পেইনটি তৈরি করে শক্তিশালী প্রভাব, অর্জন করে ৪০ মিলিয়ন রিচ এবং ২.৫ গুণ এনগেজমেন্ট। ফ্যাশন, উৎসব এবং দৈনন্দিন কাপড়ের যত্নকে একসূত্রে গেঁথে ‘আসল সাদায় ঈদ’ সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট-কে এমন এক অবস্থানে নিয়ে যায়, যেখানে সাদা শুধু একটি রঙ নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে উদযাপন করার একটি পছন্দে পরিণত হয়।

সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট কী ভিজুয়াল

পারপাসকে সামনে রেখে ইনোভেশন

ইউনিলিভার বাংলাদেশের কাছে সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট এমন এক ইনোভেশনের প্রতিফলন, যার কেন্দ্রে রয়েছে মানুষ, তাদের প্রতিদিনের অভ্যাস, আকাঙ্ক্ষা এবং পরিচিত চ্যালেঞ্জগুলো।

ইনোভেশনকে মূল শক্তি এবং সংস্কৃতিকে হৃদয়ে রেখে সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট সার্ফ এক্সেলের যাত্রায় যোগ করেছে নতুন একটি অধ্যায়, জীবনের ছোট-বড় প্রতিটি মুহূর্তে বাংলাদেশের মানুষকে আসল সাদার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে সাহায্য করার প্রত্যয়ে।

Back to top