Skip to content

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ স্বীকৃতি পেলো ইউনিলিভার বাংলাদেশ

Published:

Average read time: 2 minutes

‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার সহ আরও ৩টি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউবিএল

স্টেজে পুরস্কার গ্রহণ করছেন ইউবিএল প্রতিনিধিরা

দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি, আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের জন্য ইউনিলিভার বাংলাদেশকে এই পুরস্কার প্রদান করা হয়েছে, যা কোম্পানিটির ব্যবসায়িক পার্টনারদের দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ করে দিচ্ছে এবং খুচরা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনছে। এই অর্জন প্রযুক্তিনির্ভর ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানের মাধ্যমে দেশের খুচরা বাজার আধুনিকায়নে ইউনিলিভার বাংলাদেশের অবদানেরই স্বীকৃতি।

এছাড়াও, ইউনিলিভার বাংলাদেশ ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’—এই ক্যাটাগরিগুলোতে সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে। এসব স্বীকৃতি ফিউচার রেডি রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে ইউবিএলের সমন্বিত কার্যক্রমের প্রতিচ্ছবি, যেখানে টেকসই উন্নয়ন, ডেটা-নির্ভর সম্পৃক্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভ্যালু চেইনের প্রতিটি ধাপে দীর্ঘস্থায়ী সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসা ইউনিলিভার বাংলাদেশ তাদের বিশ্বস্ত ব্র্যান্ড ও রিটেইল পার্টনারদের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ ভোক্তাকে সেবা প্রদান করে আসছে। সাম্প্রতিক এই স্বীকৃতি উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোম্পানির অবদানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। এটি খুচরা অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং কার্যক্রমে টেকসই উন্নয়ন অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিকেও স্পষ্টভাবে তুলে ধরে।

আগামী দিনে, আরও অন্তর্ভুক্তিমূলক, দৃঢ় এবং সময়োপযোগী রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ চালিয়ে যাবে ইউনিলিভার বাংলাদেশ। প্রযুক্তির সঠিক ব্যবহার, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও সামগ্রিকভাবে সমাজের জন্য দীর্ঘমেয়াদি কার্যকারিতা তৈরি করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করছে।

Back to top