Skip to content
নাবিলা জাবিন খানের প্রোফাইল শট

নাবিলা জাবীন খান

মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড - পার্সোনাল কেয়ার

নাবিলা জাবীন খান একজন অভিজ্ঞ মার্কেটিং ও বিজনেস লিডার, যার রয়েছে এফএমসিজি ও কনজ্যুমার হেলথ সেক্টরে ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা। তিনি দক্ষিণ এশিয়া ও ইউরোপজুড়ে বিউটি এন্ড পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, কনজ্যুমার হেলথ এবং ফুড ক্যাটাগরিতে বিভিন্ন ব্যবসা ও ব্র্যান্ড পরিচালনা করেছেন। ব্র্যান্ড স্ট্র্যাটেজি, পি অ্যান্ড এল ম্যানেজমেন্ট, ইনোভেশন এবং ইন-মার্কেট এক্সিকিউশনে তার দক্ষতা উল্লেখযোগ্য।

নাবিলা ২০১৯ সালে ইউনিলিভার বাংলাদেশে স্কিন ক্লিনজিং-এর ক্যাটাগরি হেড হিসেবে যোগদান করেন। এই সময়ে তিনি কোভিড-১৯ মহামারিতে লাইফবয় ব্র্যান্ডকে সফলভাবে নেতৃত্ব দেন এবং সচেতনতামূলক কার্যক্রম ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি মার্কেটিং, কাস্টমার ডেভেলপমেন্ট এবং গ্লোবাল ব্র্যান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে রিজিওনাল ম্যানেজার – চট্টগ্রাম, গ্লোবাল মার্কেটিং ম্যানেজার – লাইফবয় এবং মার্কেটিং ম্যানেজার - স্কিন কেয়ার।

বর্তমানে তিনি ইউনিলিভার বাংলাদেশে পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে নেতৃত্ব দিচ্ছেন মার্কেটিং ডিরেক্টর হিসেবে, যেখানে তিনি ব্র্যান্ড বিল্ডিং, ইনোভেশন ও এন্ড-টু-এন্ড ব্যবসা প্রবৃদ্ধি নিশ্চিত করছেন।

ইউনিলিভারে যোগদানের আগে তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যে রেকিট বেঙ্কাইজার-এ কাজ করেছেন, যেখানে তিনি নিউরোফেন, গ্যাভিস্কন, স্ট্রেপসিলস, হারপিক এবং লাইজল-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড পরিচালনা করেন। এছাড়াও তিনি মিশন ফুডস ইউকে-তে কাজ করেছেন, যেখানে ইনোভেশন প্রজেক্ট ও রিটেইল পার্টনারশিপে নেতৃত্ব দিয়েছেন।

নাবিলা যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। সেখানে তিনি “সোশ্যাল মিডিয়া ইন ব্র্যান্ড বিল্ডিং” বিষয়ে গবেষণার জন্য স্কলারশিপ লাভ করেন। এছাড়াও তিনি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (IBA), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

নাবিলা এমন ব্র্যান্ড নির্মাণে আগ্রহী, যা মানুষের সংস্কৃতির সাথে জড়িত এবং মানুষের জীবনে অর্থবহ সংযোগ তৈরি করে। শক্তিশালী একাডেমিক ভিত্তি এবং বিভিন্ন বাজার ও পণ্যের বিভাগে কাজের অভিজ্ঞতা তাঁর নেতৃত্বে একটি কৌশলগত ও ভোক্তাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। বৈশ্বিক অভিজ্ঞতার পাশাপাশি স্থানীয় বাজার ও ভোক্তাদের চাহিদা সম্পর্কে তাঁর গভীর বোঝাপড়া তাঁকে কার্যকর ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

Back to top