দেশ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই জাহীন সেলস ও মার্কেটিং বিভাগে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন যা তার প্রফেশনাল জীবনে বৈচিত্রতা আনে।
ব্র্যান্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে এরিয়া ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন জাহীন। এরপর তিনি মার্কেটিং-এ ফিরে এসে হেয়ার কেয়ার ও ওরাল কেয়ারের ক্যাটাগরি হেড ও বিজনেস টীম লিডের মতো গুরুত্বপূর্ণ রোলে কাজ করেছেন। ইমপ্যাক্টফুল ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করার সময় তিনি হেয়ার কেয়ারের প্রিমিয়ামাইজেশন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ট্রেসেমি ফ্যাশন উইক ও ক্লিয়ার মেন অনূর্ধ্ব ১৭ ফুটবলের মতো উদ্ভাবনী উদ্যোগের নেতৃত্ব দেন।
২০২১ সালে, জাহীন বাংলাদেশের বৃহত্তম সেলস রিজিওনের রিজিওনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই বছর কোম্পানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি তৈরিতে নেতৃত্ব দেন। মার্কেটিং-এ ফিরে এসে তিনি বিজনেস পার্টনারিং ও টেকনলজি অ্যাডাপটেশনের সাহায্যে মিডিয়া ফাংশনের নেতৃত্ব দেন এবং পুরো টিমকে ফিউচার-ফিট অ্যাপ্রোচের মাধ্যমে এগিয়ে নিতে কাজ করেন। বর্তমানে তিনি বিউটি এন্ড ওয়েলবিং এর মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত এবং ব্যবসার স্ট্র্যাটেজিক ভিশন তৈরিতে কাজ করছেন।
ইউনিলিভার ছাড়া জাহীন নেসলে পুরিনার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে কাজ করেছেন। পরবর্তীকালে তিনি রেকিট বেনকিজার বাংলাদেশের মার্কেটিং লিডারশিপ টিমে কাজ করেছেন এবং হেলথ, হোম ও হাইজিন পোর্টফলিওর মার্কেট শেয়ার ও হাউজহোল্ড পেনেট্রেশন বৃদ্ধিতে অবদান রাখেন।
জাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলরস ডিগ্রি এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। পেশাদার জগতের বাইরে ক্রিকেটের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তাঁর, ছুটির দিনে করেন নিয়মিত খেলাধুলা।
