ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে সাড়ে তিন বছর কাজ করার পর ২০০০ সালে জাভেদ ইউনিলিভার-এ যোগ দেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও এশিয়ার বিভিন্ন বাজারে ব্র্যান্ড বিল্ডিং, ইনোভেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্যবসায়িক রূপান্তর এবং পি অ্যান্ড এল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। ইউনিলিভারে তিনি রেক্সোনা এশিয়ার ব্র্যান্ড ডিরেক্টর, রিজিওনাল ব্র্যান্ড ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর, মার্কেটিং ট্রান্সফরমেশন ডিরেক্টর – সাউথ এশিয়া এবং ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্র্যান্ড কমিউনিকেশন, বিশেষায়িত উদ্ভাবন, ডিজিটাল ও মার্কেটিং ট্রান্সফরমেশন এবং সক্ষম টিম গঠনের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি ইউনিলিভার ইন্দোনেশিয়ার জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনে তিনি সেন্ট জোসেফ হাই স্কুল, ঢাকা কলেজ এবং স্নাতক সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে। এছাড়াও তিনি আইআইএম আহমেদাবাদ এবং ইনসেড (INSEAD) সিঙ্গাপুর থেকে প্রফেশনাল কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি এফএমসিজি-র বিভিন্ন শাখায় অভিজ্ঞতা অর্জন করেছেন এবং একাধিক পরিবেশগত, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়েও কোম্পানিকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
একজন একনিষ্ঠ পাঠক এবং লেখক হিসেবে তিনি ইন্ডাস্ট্রি'র বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। জাভেদ আখতার নিয়মিত শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ইভেন্টে বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি এফএমসিজি ইন্ডাস্ট্রি এবং সমসাময়িক অর্থনীতি ইস্যুতে জাতীয় দৈনিকগুলোতে কলাম লিখেন।
