মুদির দোকান থেকে স্মার্ট রিটেইল
ইউনিলিভার-এর কাছে ফিউচার-ফিট ব্যবসা মানে শুধু প্রযুক্তির ব্যবহার নয়। এর অর্থ এমন প্রবৃদ্ধি তৈরি করা, যা আরও স্থিতিশীল, দায়িত্বশীল এবং মানুষ ও পৃথিবীর পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গ্রোথ অ্যাকশন প্ল্যান ২০৩০-এর আওতায় জলবায়ু, প্রকৃতি, প্লাস্টিক ও জীবিকা:এই চারটি অগ্রাধিকার আমাদের সাপ্লাই চেইনে উদ্ভাবন এবং মূল্য তৈরির পথকেও এগিয়ে নিচ্ছে। বাংলাদেশে এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ ঘটছে আমাদের খুব পরিচিত একটি জায়গায়:পাড়ার মুদির দোকানে।
এই ছোট দোকানগুলো প্রতিদিন লাখো মানুষের সঙ্গে তাদের প্রয়োজনীয় পণ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। তাই দোকানগুলোকে প্রযুক্তির মাধ্যমে আরও সংযুক্ত ও তথ্যসমৃদ্ধ করা এবং রিটেইলারদের আর্থিকভাবে আরও সক্ষম করে তোলা একটি শক্তিশালী রিটেইল ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভিত্তি।
অর্ডার এখন রিটেইলারের নিয়ন্ত্রণে
ডিজিটাল প্রযুক্তি রিটেইলারদের ব্যবসা পরিচালনায় আরও বেশি সুবিধা ও নিয়ন্ত্রণ এনে দিচ্ছে। লিভার বাজার থেকে শুরু করে বর্তমানের ইউকার্ট, আমাদের বিটুবি ডিজিটাল অর্ডারিং উদ্যোগ রিটেইলারদের পণ্য দেখা, অফার সম্পর্কে জানা এবং নির্দিষ্ট অর্ডারিং সময়সূচির ওপর নির্ভর না করে নিজেদের সুবিধামতো অর্ডার করার সুযোগ তৈরি করছে।
ইতোমধ্যেই এই উদ্যোগের পরিসর বিস্তৃত হয়েছে এবং ক্রমাগত আরও বেড়ে চলেছে। বর্তমানে ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) ডিজিটাল অর্ডারিং প্ল্যাটফর্ম ইউকার্ট (UCart)-এর সঙ্গে যুক্ত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি রিটেইলার। এটি ইউনিলিভার বাংলাদেশের বৃহত্তর স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড উদ্যোগের অংশ, যার আওতায় বর্তমানে দেশজুড়ে প্রায় ৫ লাখ রিটেইলার সেবা পাচ্ছেন। ডিজিটাল বাণিজ্য, এআই প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থাপনা ও উন্নত লজিস্টিকসের সমন্বয়ে এই উদ্যোগ গড়ে তুলছে আরও সংযুক্ত, কার্যকর ও ভবিষ্যৎমুখী রিটেইল ইকোসিস্টেম।
এই যাত্রাকে আরও সামনে নিয়ে যাচ্ছে ইউকার্ট: রিটেইলারদের জন্য একটি ওয়ান-স্টপ বিটুবি প্ল্যাটফর্ম। এখান থেকে তারা সরাসরি ইউনিলিভার-এর পণ্য ও সেবা, বিশেষ অফার এবং যেকোনো সময় অর্ডার ও ডেলিভারির সুবিধা পাচ্ছেন। একজন ছোট ব্যবসায়ীর জন্য এর মানে খুব সহজ: ব্যবসার ওপর আরও নিয়ন্ত্রণ এবং নিজের ক্রেতাদের জন্য আরও সময়।

ডেটা থেকে আরও কার্যকর সিদ্ধান্ত
শুধু সহজে অর্ডার করলেই হবে না। কোন দোকানে কোন পণ্য, কখন এবং কতটা প্রয়োজন: সেই সিদ্ধান্তটিও গুরুত্বপূর্ণ। এই জায়গায় কাজ করছে আইকিউ নেক্সাস, যা ইউনিলিভার বাংলাদেশ-এর এআইভিত্তিক রিটেইল কার্যক্রম পরিচালনার প্ল্যাটফর্ম।
সেলস ডেটা বিশ্লেষণ করে এটি সঠিক দোকানে সঠিক সময়ে সঠিক পণ্য পৌঁছাতে এবং স্টক ও পণ্যের বৈচিত্র্য সম্পর্কে আরও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পাঁচটি অঞ্চলে পরিচালিত পাইলট কার্যক্রমে আইকিউ নেক্সাস ব্যবহারের ফলে লক্ষ্যমাত্রা অর্জন, পণ্যের বৈচিত্র্য এবং ডিস্ট্রিবিউশনের গভীরতায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে রিটেইলাররা জানিয়েছেন।
এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে রিটেইলারের দৈনন্দিন ব্যবসায়। প্রয়োজনের তুলনায় বেশি পণ্য রাখা কিংবা প্রয়োজনের সময় পণ্য না থাকা:দুটিই কমিয়ে স্টক আরও কার্যকরভাবে পরিচালনা করা এবং ওয়ার্কিং ক্যাপিটাল আরও ভালোভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়।
স্মার্ট দোকানের পাশাপাশি শক্তিশালী ব্যবসা
ফিউচার-ফিট রিটেইল মানে শুধু ডিজিটাল হওয়া নয়। এর সঙ্গে প্রয়োজন অর্থায়নের সুযোগ এবং রিটেইলারের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক।
ইউবিএল-এর বিস্তৃত এআই প্রযুক্তিনির্ভর বাণিজ্যিক ব্যবস্থা ইতোমধ্যে ৫ লাখের বেশি রিটেইল আউটলেটে পৌঁছেছে, যেখানে রিটেইলারের বিনিয়োগের উপর রিটার্ন সর্বোচ্চ ১০ পয়েন্ট পর্যন্ত বেড়েছে।
এআইভিত্তিক এই ব্যবস্থাগুলো ৮ হাজারেরও বেশি আউটলেটের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নে প্রবেশের নতুন সুযোগও তৈরি করেছে। একই সঙ্গে দোস্তি রিওয়াইয়ার্ড-এর মতো উদ্যোগ ডেটা ও প্রযুক্তি ব্যবহার করে রিটেইলারদের সঙ্গে সম্পর্ক ও বিশ্বস্ততা আরও শক্তিশালী করছে।
অর্থাৎ, ডিজিটাল অর্ডারিং, স্মার্ট স্টক নির্দেশনা, অর্থায়নের সুযোগ এবং ডেটানির্ভর সম্পৃক্ততা:সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এমন একটি ব্যবস্থা, যার কেন্দ্রে থাকছেন রিটেইলাররা; শুধু লেনদেন নয়।
প্রতিদিনের কেনাকাটায় আরও দায়িত্বশীল অভ্যাস
আগামীর রিটেইলকে আরও দায়িত্বশীল হতে হবে এবং নতুন করে ভাবতে হবে পণ্য ব্যবহারের ধরন নিয়ে।
ইউরিফিল সেই ভাবনারই একটি উদাহরণ। রিফিলের মাধ্যমে প্রচলিত প্যাকেজিংয়ের একটি সুবিধাজনক বিকল্প তৈরি হচ্ছে, যা একই সঙ্গে সার্কুলার ব্যবহারের অভ্যাসকেও উৎসাহিত করছে। এখন পর্যন্ত ইউরিফিল-এর মাধ্যমে ১৯৯ কেজি প্লাস্টিক প্যাকেজিংয়ের ব্যবহার কমানো গেছে। এটি দেখায়, একটি রিটেইল উদ্যোগ একই সঙ্গে ভোক্তা এবং পরিবেশ:দুই পক্ষের জন্যই মূল্য তৈরি করতে পারে।
অন্যদিকে এআই-চালিত রুট অপটিমাইজেশন, ডিজিটাল সিস্টেম এবং পেপারলেস প্রসেস-এর মাধ্যমে ডিস্ট্রিবিউশনকে আরও কার্যকর এবং কম কার্বন-নির্ভর করার পথেও এগিয়ে যাচ্ছে ইউবিএল।
দোকান বদলাচ্ছে না, বদলাচ্ছে তার সম্ভাবনা
বাংলাদেশের রিটেইলের ভবিষ্যৎ মানে পাড়ার মুদির দোকান হারিয়ে যাওয়া নয়। বরং প্রযুক্তি ও নতুন সুযোগের মাধ্যমে সেই দোকানকেই আরও শক্তিশালী করে তোলা।
ইউনিলিভার বাংলাদেশ-এর কাছে ফিউচার-ফিট রিটেইল মানে ডিজিটাল অর্ডারিং, এআইভিত্তিক বুদ্ধিমত্তা, অর্থায়নের সুযোগ, শক্তিশালী অংশীদারত্ব, স্মার্ট লজিস্টিকস এবং সার্কুলার সমাধান: সবকিছুকে একটি সমন্বিত ব্যবস্থায় যুক্ত করা। যাতে কমিউনিটির কেন্দ্রবিন্দুতে থাকা রিটেইলাররা চারপাশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আরও এগিয়ে যেতে পারেন।
চিরচেনা পাড়ার মুদির দোকানটি আমাদের পরিচিতই থাকছে। কেবল বদলে যাচ্ছে তার সক্ষমতা, সুযোগ এবং সামনে এগিয়ে যাওয়ার পথ।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
ইউকার্ট (UCart) কী এবং এটি রিটেইলারদের কীভাবে সাহায্য করে?
ইউকার্ট হলো ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) ডিজিটাল অর্ডারিং প্ল্যাটফর্ম এবং রিটেইলারদের জন্য একটি ওয়ান-স্টপ বিটুবি সমাধান। এখান থেকে রিটেইলাররা সরাসরি ইউনিলিভার-এর পণ্য ও সেবা, বিশেষ অফার এবং যেকোনো সময় অর্ডার ও ডেলিভারির সুবিধা পান। নির্দিষ্ট অর্ডারিং সময়সূচির ওপর নির্ভর না করে নিজেদের সুবিধামতো অর্ডার করার সুযোগ এটি তৈরি করে। বর্তমানে ২ লাখ ২০ হাজারের বেশি রিটেইলার ইউকার্ট-এর সঙ্গে যুক্ত হয়েছেন।
স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড উদ্যোগের আওতায় কতজন রিটেইলার সেবা পাচ্ছেন?
এই উদ্যোগের আওতায় বর্তমানে দেশজুড়ে প্রায় ৫ লাখ রিটেইলার সেবা পাচ্ছেন। ডিজিটাল বাণিজ্য, এআই প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থাপনা ও উন্নত লজিস্টিকসের সমন্বয়ে এটি আরও সংযুক্ত, কার্যকর ও ভবিষ্যৎমুখী রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলছে। ইউবিএল-এর এআই প্রযুক্তিনির্ভর বাণিজ্যিক ব্যবস্থা ৫ লাখের বেশি রিটেইল আউটলেটে পৌঁছেছে, যেখানে রিটেইলারের বিনিয়োগের উপর রিটার্ন সর্বোচ্চ ১০ পয়েন্ট পর্যন্ত বেড়েছে।
আইকিউ নেক্সাস কী?
আইকিউ নেক্সাস হলো ইউনিলিভার বাংলাদেশ-এর এআইভিত্তিক রিটেইল কার্যক্রম পরিচালনার প্ল্যাটফর্ম। সেলস ডেটা বিশ্লেষণ করে এটি সঠিক দোকানে সঠিক সময়ে সঠিক পণ্য পৌঁছাতে এবং স্টক ও পণ্যের বৈচিত্র্য নিয়ে আরও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পাঁচটি অঞ্চলে পরিচালিত পাইলট কার্যক্রমে রিটেইলাররা লক্ষ্যমাত্রা অর্জন, পণ্যের বৈচিত্র্য এবং ডিস্ট্রিবিউশনের গভীরতায় উল্লেখযোগ্য উন্নতির কথা জানিয়েছেন।
রিটেইলাররা কি অর্থায়নের সুযোগ পাচ্ছেন?
হ্যাঁ। এআইভিত্তিক ব্যবস্থাগুলো ৮ হাজারেরও বেশি আউটলেটের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নে প্রবেশের নতুন সুযোগ তৈরি করেছে। পাশাপাশি দোস্তি রিওয়াইয়ার্ড-এর মতো উদ্যোগ ডেটা ও প্রযুক্তি ব্যবহার করে রিটেইলারদের সঙ্গে সম্পর্ক ও বিশ্বস্ততা আরও শক্তিশালী করছে।
ইউরিফিল কীভাবে পরিবেশের জন্য ভূমিকা রাখছে?
ইউরিফিল রিফিলের মাধ্যমে প্রচলিত প্যাকেজিংয়ের একটি সুবিধাজনক বিকল্প তৈরি করছে, যা সার্কুলার ব্যবহারের অভ্যাসকে উৎসাহিত করে। এখন পর্যন্ত এর মাধ্যমে ১৯৯ কেজি প্লাস্টিক প্যাকেজিংয়ের ব্যবহার কমানো গেছে। একই সঙ্গে এআই-চালিত রুট অপটিমাইজেশন, ডিজিটাল সিস্টেম ও পেপারলেস প্রসেস ডিস্ট্রিবিউশনকে আরও কার্যকর এবং কম কার্বন-নির্ভর করতে সাহায্য করছে।
