
সম্প্রতি সানসিল্ক বাংলাদেশ নতুন ব্র্যান্ড রিলঞ্চ ক্যাম্পেইন উন্মোচন করেছে। নতুন ফর্মুলেশন, নতুন প্যাকেজিং এবং নতুন ভ্যারিয়েন্ট ‘সিল্কি স্মুথ’ নিয়ে শুরু হয়েছে এবারের ক্যাম্পেইন। এর মাধ্যমে সানসিল্কের পণ্যসম্ভারে এসেছে বেশ কিছু নতুনত্ব, পাশাপাশি ভোক্তাদের জন্য ব্র্যান্ডের অভিজ্ঞতাতেও আনা হয়েছে পরিবর্তন।
ক্যাম্পেইনের অন্যতম প্রধান দিক হলো সানসিল্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভ্যারিয়েন্টের নতুনভাবে সাজানো রেঞ্জ। পণ্যের ফর্মুলেশনে পরিবর্তনের পাশাপাশি প্যাকেজিংয়েও এসেছে নতুন ডিজাইন। আরও আধুনিক ও সমসাময়িক ভিজ্যুয়াল আইডেন্টিটির মাধ্যমে সানসিল্কের প্যাকগুলোকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। পরিবর্তনশীল ভোক্তা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ব্র্যান্ডের ধারাবাহিক বিবর্তনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিলঞ্চ ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ নতুন ভ্যারিয়েন্ট ‘সানসিল্ক সিল্কি স্মুথ’। সানসিল্কের বর্তমান পোর্টফোলিওতে নতুন এই ভ্যারিয়েন্ট যুক্ত হওয়ার ফলে ভোক্তাদের জন্য তৈরি হয়েছে চুলের যত্নে আরও একটি বিকল্প। পুরো রিলঞ্চ ক্যাম্পেইনে সিল্কি স্মুথকে ব্র্যান্ডের নতুন যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।
পণ্য ও প্যাকেজিংয়ের পরিবর্তনের পাশাপাশি সানসিল্ক বাংলাদেশ তাদের ডিজিটাল উপস্থিতিতেও পরিবর্তন আনছে। রিলঞ্চ ক্যাম্পেইনের অংশ হিসেবে ব্র্যান্ডটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতি ‘সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডি’ থেকে পরিবর্তন করে ‘সানসিল্ক বাংলাদেশ’ করা হচ্ছে।
পণ্য, প্যাকেজিং ও যোগাযোগ—এই তিন ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে ভোক্তাদের সামনে সানসিল্কের অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করাই এবারের রিলঞ্চ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। নতুন পণ্যসম্ভার, ‘সিল্কি স্মুথ’ ভ্যারিয়েন্ট এবং ব্র্যান্ডের নতুন যোগাযোগের ধরন—সব মিলিয়ে সানসিল্ক বাংলাদেশ ভোক্তাদের সামনে তুলে ধরছে একটি নতুনভাবে সাজানো ব্র্যান্ড অভিজ্ঞতা।