ইউনিলিভারে তার দীর্ঘ কর্মজীবনে এসাম স্থানীয়, আঞ্চলিক এবং গ্লোবাল পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে লজিস্টিকস হেড এরেবিয়া – জিসিসি, গ্লোবাল লজিস্টিকস ডিজিটাল ট্রান্সফরমেশন ডিরেক্টর, ডিজিটাল সাপ্লাই চেইন ট্রান্সফরমেশন ম্যানেজার – নর্থ আফ্রিকা অ্যান্ড মিডেল ইস্ট, রিজিওনাল লজিস্টিকস ট্রান্সফরমেশন ম্যানেজার, সাপ্লাই চেইন প্রোকিউরমেন্ট ম্যানেজার, কোলাবরেটিভ ম্যানুফ্যাকচারিং ম্যানেজার – আফ্রিকা এবং বিভিন্ন মার্কেটে সাপ্লাই প্ল্যানিং অ্যান্ড লজিস্টিকস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন।
স্ট্র্যাটেজিক ভিশনের সাথে বাস্তবভিত্তিক এক্সিকিউশনকে একত্রে পরিচালনার জন্য এসাম বিশেষভাবে পরিচিত। তিনি লজিস্টিকস নেটওয়ার্ক, ফ্যাক্টরি, ওয়্যারহাউস, ট্রান্সপোর্ট অপারেশন, থ্রি-পিএল (3PL) ইকোসিস্টেম এবং ডিজিটাল সাপ্লাই চেইন প্ল্যাটফর্মজুড়ে বৃহৎ পরিসরের ট্রান্সফরমেশন প্রোগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তার কাজের মূল লক্ষ্য ছিল কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নত করা, কস্ট এফিশিয়েন্সি বৃদ্ধি, রেজিলিয়েন্ট সাপ্লাই চেইন গড়ে তোলা এবং ডেটা-ড্রিভেন ডিসিশন মেকিংকে আরও শক্তিশালী করা।
সাম্প্রতিক দায়িত্বগুলোতে এসাম মাল্টি-মিলিয়ন ইউরোর লজিস্টিকস সেভিংস প্রোগ্রামের নেতৃত্ব দিয়েছেন, কস্ট-টু-সার্ভ (Cost-to-Serve) ডিজিটাল সক্ষমতা তৈরি করেছেন এবং রিয়েল-টাইম ভিজিবিলিটি ও অ্যানালিটিকস উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি থ্রি-পিএল (3PL) পার্টনারদের সাথে ডব্লিউ- এম-এস (WMS) ও টি-এম-এস (TMS) ইন্টিগ্রেশন এবং ইতিহাদ রেইল-এর সাথে ইন্টারমোডাল লজিস্টিকস বাস্তবায়নে পথপ্রদর্শক ভূমিকা পালন করেছেন। একইসাথে তিনি ডিজিটাল সাপ্লাই চেইন সক্ষমতা বৃদ্ধি, টিম আপস্কিলিং এবং ভবিষ্যৎ উপযোগী কাজের ধারা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এসাম আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (BSc) ডিগ্রি অর্জন করেছেন। তার গ্র্যাজুয়েশন প্রজেক্ট ছিল লজিস্টিকস ও প্ল্যানিং অপ্টিমাইজেশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং নিউরাল নেটওয়ার্কস ভিত্তিক। তিনি বিভিন্ন অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবেও যুক্ত আছেন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন, পিপল ক্যাপাবিলিটি বিল্ডিং এবং দায়িত্বশীল ব্যবসায়িক প্রবৃদ্ধির একজন সক্রিয় প্রবক্তা।
একজন নেতা হিসেবে এসাম বিশ্বাস করেন, টেকসই সাফল্য আসে ক্ষমতায়িত টিম, শক্তিশালী অংশীদারিত্ব, শৃঙ্খলাপূর্ণ বাস্তবায়ন এবং ভোক্তা, কাস্টমার, কমিউনিটি ও ব্যবসার জন্য যৌথভাবে মূল্য তৈরির উদ্দেশ্য থেকে।
