মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা, যা সমুদ্রে গিয়ে পরিবেশের সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে। এর অধিকাংশই সমুদ্রে থাকা বড় আকারের প্লাস্টিক ভেঙে তৈরি হয়। তবে ভোক্তা ও শিল্পপণ্যে ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত প্লাস্টিক থেকেও কিছু মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে।
আপনাদের প্রশ্নের উত্তর:
মাইক্রোপ্লাস্টিক কী?
মাইক্রোপ্লাস্টিকের কোনো নির্দিষ্ট ও বিশ্বব্যাপী স্বীকৃত সংজ্ঞা বর্তমানে নেই। বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার নির্দেশনা এবং ইউরোপীয় ইউনিয়নের সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা পাঁচ মিলিমিটার পর্যন্ত ব্যাসের কঠিন, পানিতে অদ্রবণীয় এবং প্রাকৃতিকভাবে পঁচে নষ্ট হয় না, এমন প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক হিসেবে বিবেচনা করি।
মাইক্রোপ্লাস্টিক কোথা থেকে আসে?
মাইক্রোপ্লাস্টিক বিভিন্ন উৎস থেকে তৈরি হয় এবং সাধারণত একে দুই ভাগে বিভক্ত করা যায়: প্রাথমিক উৎস ও মাধ্যমিক উৎস।
প্রাথমিক উৎসের মধ্যে রয়েছে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার পণ্যে উপাদান হিসেবে ইচ্ছাকৃতভাবে যোগ করা মাইক্রোপ্লাস্টিক। তবে পরিবেশে গিয়ে মেশা মোট মাইক্রোপ্লাস্টিকের খুব সামান্য অংশই এ ধরনের উৎস থেকে আসে।
অধিকাংশ মাইক্রোপ্লাস্টিক আসে মাধ্যমিক উৎস থেকে। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, বোতল ও টায়ারের মতো বড় প্লাস্টিকসামগ্রী ভেঙে তৈরি হওয়া ক্ষুদ্র কণা। এ ছাড়া কাপড় ধোয়ার সময় কৃত্রিম তন্তু থেকে বিচ্ছিন্ন হওয়া সূক্ষ্ম কণাও মাইক্রোপ্লাস্টিকের অন্যতম উৎস।
আমাদের অগ্রগতি ও লক্ষ্য
বিশ্বের যে কয়টি প্রতিষ্ঠান পণ্যের ফর্মুলেশনে প্লাস্টিকের ক্ষুদ্র স্ক্রাবিং বিডের ব্যবহার প্রথম বন্ধ করেছিলো, ইউনিলিভার তাদের অন্যতম। ত্বকের উপরিভাগ থেকে মৃত কোষ কোমলভাবে দূর করার জন্য আমাদের অল্প কিছু বিউটি ও পারসোনাল কেয়ার পণ্যে এসব বিড ব্যবহার করা হতো। এর পরিবর্তে আমরা এখন এপ্রিকটের বিচি, ভুট্টার গুঁড়া, পিউমিস পাথরের গুঁড়া, সিলিকা ও আখরোটের খোসার মতো বিকল্প এক্সফোলিয়েটিং উপাদান ব্যবহার করি।
আমাদের হোম কেয়ার, বিউটি ও পারসোনাল কেয়ার পোর্টফোলিওজুড়ে আমরা কম বা ধীরগতিতে বায়োডিগ্রেড হওয়া উপাদানের ব্যবহার কমিয়ে আরও প্রাকৃতিক ও অধিক বায়োডিগ্রেডেবল বিকল্প গ্রহণ করছি। এর অংশ হিসেবে, ফ্র্যাগরেন্স এনক্যাপসুলেটস এবং ওপাসিফায়ারসে ব্যবহৃত কঠিন পলিমারের পরিবর্তে আরও বায়োডিগ্রেডেবল বিকল্প ব্যবহার করা হচ্ছে।
পণ্যে ব্যবহৃত উপাদান পরিবর্তনের পাশাপাশি আমরা এ বিষয়টিও স্বীকার করি যে, পণ্যের প্যাকেজিং থেকে অতিরিক্ত প্লাস্টিক পরিবেশে গিয়ে মিশছে। আমরা এই পরিস্থিতির পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই পৃথিবী এবং এর ভঙ্গুর জলজ বাস্তুতন্ত্র রক্ষায় প্যাকেজিংয়ে উদ্ভাবন ও উন্নয়ন অব্যাহত রেখেছি।
